,

কয়েকটি দেশ সবচেয়ে বেশি ভাষার

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে যেসব ভাষা কোথাও-না-কোথাও বলা হয় সেগুলোই জীবিত ভাষা। অনেক দেশে রাষ্ট্র ভাষা ছাড়াও অন্য অনেক ভাষায় কথা বলা হয়। এমন কয়েকটি দেশ নিচে তুলে ধরা হলো:-

ব্রাজিল

ভাষার উপর গবেষণাকারী সংগঠন এথনোলগের মতে, ব্রাজিলে বর্তমানে ২২৮টি ভাষার প্রচলন আছে। তবে ২১টি ভাষা এরইমধ্যে হারিয়ে গেছে। ব্রাজিলের প্রধান ভাষা পর্তুগিজ।
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রধান ভাষা ইংরেজি। এখানেও ২৬০টি ভাষার প্রচলন রয়েছে। তবে হারিয়ে গেছে ১৮৪টি ভাষা। এই দেশের কোনো রাষ্ট্রভাষা নেই। কিন্তু কর্মক্ষেত্রে ইংরেজি ভাষাটিই ব্যবহৃত হয়।

ক্যামেরুন

মধ্য আফ্রিকার এই দেশে ২৮০টি ভাষায় কথা বলা হয়। এর মধ্যে ৫৫টি আফ্রো-এশিয়ান এবং ১৬৯টি নাইজার কঙ্গো ভাষা। তবে দেশটির রাষ্ট্র ভাষা ইংরেজি এবং ফরাসি।

মেক্সিকো

মেক্সিকোতে ২৯০টি ভাষার প্রচলন রয়েছে। এলাকাভিত্তিতে এখানে ভাষার ব্যবহার হয়। যেসব এলাকায় যে ভাষায় বেশি মানুষ কথা বলে, সেই এলাকার সরকারি কাজকর্মে ওই ভাষার চল আছে। রাষ্ট্রভাষা স্প্যানিশ না হলেও অনেক মানুষ এই ভাষায় কথা বলে।

চীন

চীনে মোট ভাষার সংখ্যা ৩০১। দেশটির রাষ্ট্রভাষা ম্যান্ডারিন। দেশের ৭০ শতাংশ মানুষ এই ভাষায় কথা বলে।

আমেরিকা

আমেরিকায় ৪৩০টি ভাষার প্রচলন রয়েছে। তবে মজার ব্যাপার হলো এর মধ্যে ২১১টি ভাষায় কথা বলে প্রবাসীরা। আমেরিকার রাষ্ট্রভাষা ইংরেজি।

ভারত

ভারতে গত ৫০ বছরে ২৩০টি ভাষা বিলুপ্ত হয়েছে। তারপরও ৪৫৩টি ভাষা টিকে আছে। ভারতে সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে কথা বলে। রাষ্ট্রভাষা হিন্দি হলেও সরকারি কাজকর্মে ইংরেজি ভাষা বেশি ব্যবহৃত হয়।

নাইজেরিয়া

নাইজেরিয়ায় বর্তমানে ৫২৭টি ভাষা চালু রয়েছে। রাষ্ট্রভাষা ইংরেজি, কিন্তু ইয়োরুবা, হাওসা এবং ইগবো সংসদে ব্যবহৃত হয়।

ইন্দোনেশিয়া

দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় মোট ৭০৯টি ভাষার প্রচলন রয়েছে। এর মধ্যে ৯৮টি ভাষা বিশেষ কিছু এলাকায় বলা হয়। এই ভাষাগুলো হুমকির মুখে রয়েছে।

পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনি এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি ভাষাভাষী মানুষ রয়েছে। এথনোলগ তথ্যভাণ্ডারের তথ্য অনু্সারে এখানে মোট ৮৪০টি ভাষার প্রচলন রয়েছে। কেবল পাপুয়ার পূর্বাঞ্চলে যত ভাষায় কথা বলা হয়, তা পুরো ইউরোপের ভাষার সমান। সূত্র: এসবিএস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর