,

জেনিফার অ্যানিস্টন ৫০ বছরে মা হচ্ছেন

news-image

বিনোদ ডেস্ক : জেনিফার অ্যানিস্টনকে সবাই একনামেই চেনে। হলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী তিনি। সিনেমার জগতের বাইরে ব্রাড পিট ও জাস্টিন থেরক্সের সঙ্গে সংসার করলেও বাচ্চা নেননি আসছে এই ফেব্রুয়ারিতে ৫০ বছরে পা দিতে যাওয়া এই অভিনেত্রী।

আর এই ৫০ বছর বয়সেই প্রথমবারের মতো ‘মা’ হতে চলেছেন জেনিফার অ্যানিস্টন। তবে প্রাকৃতিকভাব সন্তান প্রসব করে নয়, দত্তক নিয়েই মাতৃত্বের স্বাদ নিতে চান তিনি। মেক্সিকোর বিভিন্ন এতিমখানায় অনেক দিন ধরেই সাহায্য করেন জেনিফার। জাস্টিনের সঙ্গে বিচ্ছেদের পর সেই এতিমখানার সঙ্গে যোগাযোগ করে দত্তক নেওয়ার আগ্রহের কথা জানান তিনি। আর ইতোমধ্যে দত্তক নেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রীর এক সূত্র জানায়, ‘গেলবার মেক্সিকো সফরে দুটি এতিমখানায় যান অ্যানিস্টন। সেখানেই এক মেয়ে শিশুকে ভীষণ ভালো লাগে তার। সফর থেকে ফিরেও তিনি অনেকবার ওই শিশুর খোঁজ নিয়েছেন। নানা জটিলতায় তখন দত্তক নিতে পারেননি। এখন কোনো বাধা নেই। আশা করা যায়, ১১ ফেব্রুয়ারি তার ৫০তম জন্মদিন মেয়ের সঙ্গেই কাটাতে পারবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর