,

নিজের কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করা নির্দেশ আইজিপির

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নিজের কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করা নির্দেশ দিয়েছেন।

রবিবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পুলিশের ৩৬ তম উপ-পরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ নির্দেশ দেন।

এসময় জনগণকে আইনি সহায়তা দেওয়া, তথ্যের ভিত্তিতে ত্বরিৎ ব্যবস্থা নেওয়া, নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সবার সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণের নির্দেশনা দেন আইজিপি। এর আগে তিনি প্যারেড পরিদর্শন করেন ও সদ্য প্রশিক্ষিত এসআইদের অভিবাদন গ্রহণ করেন।
তিনি আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা দেওয়াসহ অৰ্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে।

সরকার প্রশিক্ষণের সুব্যবস্থা অত্যাধুনিক লজিস্টিকস ও ইকুইপমেন্ট সরবরাহের সুব্যবস্থা করছে উল্লেখ করে আইজিপি বলেন, নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ও ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা অপরাধ সংগঠনের কৌশলে নিয়ত পরিবর্তন ঘটছে। পুলিশকেও তাই অপরাধ মোকাবেলা, কলাকৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিকস ব্যবহারে সক্ষমতা অৰ্জন করতে হচ্ছে।

দেশ ও রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা প্রস্তুত রেখে কর্মজীবন শুরুর জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর