মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ভেনিজুয়েলাবিরোধী পদক্ষেপ প্রতিহত করলো চীন-রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ভেনিজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশের মার্কিন প্রচেষ্টা প্রতিহত করেছে চীন ও রাশিয়া।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে দেয়া বিবৃতির খসড়ায় ‘ভেনিজুয়েলার পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির একমাত্র প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।

কিন্তু গত শনিবার রাতে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে বিবৃতিটি পাস হয়নি।

নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর দেশ চীন ও রাশিয়া ছাড়াও অপর দুই অস্থায়ী সদস্যদেশ দক্ষিণ আফ্রিকা ও গিনি ওই মার্কিন খসড়া বিবৃতির বিরোধিতা করে। খবর আনাদোলুর।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা ঝা শু বলেছেন, তার দেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যারা ভেনিজুয়েলাকে একটি রক্তের সাগরের দিকে ধাবিত করার চেষ্টা করছেন আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনিজুয়েলার জনগণ চায় না বলে মার্কিন সরকার যে চিত্র তুলে ধরার চেষ্টা করছে তা মোটেই বাস্তবসম্মত নয় বলেও নিরাপত্তা পরিষদের সভায় দাবি করা হয়।

বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে গত ২৪ জানুয়ারি ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।

এর জের ধরে প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং তার দেশ থেকে মার্কিন সব কূটনীতিককে দেশে ফেরার জন্য ৭২ ঘন্টার সময়সীমা বেধে দেন।

হুয়ান গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করার পর দেশটিতে ব্যাপক রাজনৈতিক সংকট দেখা দেয় এবং রাশিয়া, চীন, ইরান, তুরস্কসহ বিশ্বের অন্তত ১০টি দেশ মাদুরোর প্রতি সমর্থন ব্যক্ত করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক