,

সৈয়দপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

news-image

নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়িতে ঢুকে স্বামী ও স্ত্রীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৪৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। শনিবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এ সময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর