,

ঘোড়ার পিঠে-পালকীতে চড়ে বিয়ে করলেন পুলিশ অফিসার

news-image

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ঘোড়ার পিঠে ও পালকীতে চড়ে বিয়ে করলেন পুলিশ অফিসার আশিকুর রহমান আশিক। গতকাল শনিবার নড়াইলের লোহাগড়ার রাজুপুর গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়।

রাজুপুর গ্রামের সাহিদুল ইসলাম সাবু ও চঞ্চল মাহমুদ জানায়, লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. ওহাব শেখের ছেলে ঢাকার মিরপুর থানার এস আই আশিকুর রহমান আশিকের সঙ্গে একই গ্রামের মো. হিসাম উদ্দিনের মেয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের অনার্স সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী এ্যানির সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।

শনিবার দুপুরে বর পুলিশ অফিসার আশিক নিজ বাড়ি থেকে মাত্র তিন-চার শ গজ দূরে কনে এ্যানির বাড়িতে ঘোড়ার পিঠে চড়ে পৌঁছায়। পরে নববধূকে নিয়ে পালকীতে চড়িয়ে নিজ গৃহে ফিরে আসেন পুলিশ অফিসার আশিক। দীর্ঘদিন পরে গ্রামবাসী হারিয়ে যাওয়া পালকীর সেই মধুর স্মৃতি ও ঘোড়ায় চড়ে বিয়ের দৃশ্য অবলোকন করল। ওই গ্রামের বুলবুল শেখ বলেন, বেশ মজা পেলাম। এক সময় এমন দৃশ্যের কত বিয়ে দেখেছি। আজ যেন হারিয়ে গেছে সেসব স্মৃতি। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর