,

ভোটগ্রহণ চলছে গাইবান্ধা-৩ আসনে

news-image

গাইবান্ধা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে সাদুল্লাপুর ও পলাশবাড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আসনটির নৌকা প্রতীকের প্রার্থী ডা. ইউনুস আলীর সরকার তার ভোট দিয়েছেন। সেইসঙ্গে সাধারণ ভোটারাও স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটা দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা- ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মহাজোটের আছে তিন প্রার্থী। তারা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকারের নৌকা, জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল মার্কা।

অপর দুই প্রার্থী এনপিপির মিজানুর রহমান তিতুর আম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (নিউ) এর সিংহ মার্কা। এর মধ্যে মহাজোটের তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুইটি উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন সফল করার জন্য রয়েছে, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকতারা ভোট নিচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। ফলে এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয় নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর