,

ইউটিউব ব্যবহারকারীদের জন্য নতুন উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : গুগলের ভিডিও সেবা ইউটিউবে ভিডিও দেখার হার বেড়েছে। তাই ইউটিউব ব্যবহারকারীদের সন্তুষ্ট রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। ইউটিউব কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, কোনো সংবেদনশীল বিষয়ের ভিডিও তারা সামনে আনবে না বা দর্শককে দেখার জন্য পরামর্শ দেবে না।

ইউটিউব কর্তৃপক্ষ বলছে, তাদের সাইটে অনেকেই সংবেদনশীল ভিডিও পোস্ট করে দর্শক টানার চেষ্টা করেন। কিন্তু তারা এ ধরনের ভিডিও দর্শকদের সামনে না আনার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। যেসব বিষয় বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রমাণিত তা ঘিরে নানা সন্দেহ তৈরির ভিডিও বা সন্দেহভাজন নানা বিষয়ে ভিডিও পোস্টগুলোকে দেখার সুপারিশ বন্ধ করে দেবে। যেমন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার বিষয়ে সরকারি সংশ্লিষ্টতার সন্দেহভাজন ভিডিওর মতো ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ভিডিওগুলোকে প্রচার না করার কথা বলেছে ইউটিউব।

ভুয়া ভিডিও দেখানো নিয়ে অবশ্য বেশ চাপে আছে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বর্তমানে ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ফেসবুক ও টুইটারের মতো ইউটিউবের ওপরেও চাপ বাড়ছে। এর আগে ভুয়া খবর ঠেকাতে ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়। এবারে ইউটিউবের কাছ থেকেও এ ধরনের ঘোষণা এল।

ইউটিউব কর্তৃপক্ষ গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা বিভ্রান্তিকর ভিডিওকে আর গুরুত্ব দেবে না।

অবশ্য, এ ধরনের ভিডিও তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার বা পুরোপুরি সরিয়ে দেওয়ার কথা বলেনি প্রতিষ্ঠানটি। শুধু এসব ভিডিওর সুপারিশ করা বন্ধ করবে বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর