,

শাকিব-রোদেলার রসায়ন জমে গেল

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিবের গালে রঙ মাখিয়ে দিচ্ছেন নায়িকা নুসরাত ফারিয়া। আরেকটি দৃশ্যে দেখা গেল হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন হিরো। নবাগত রোদেলা জান্নাতের সঙ্গে চুমুর দৃশ্যেও দেখা গেল প্রেমিক শাকিবকে। শেষের দিকে শাহেন শাহ শাকিব হাজির হলেন। দেখা যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে শাহী স্টাইলে বসে আছেন। ধোয়াচ্ছান্ন চারদিক।

ভরাটকন্ঠে শাহেন শাহ বলছেন, ‘শাহেনশাহ’র মৃত্যুপুরীতে স্বাগতম। পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত নতুন সিনেমা ‘শাহেনশাহ’র দেড় মিনিটের টিজারে এমনই নানা রঙে দেখা মিলেছে শাকিব খানের। রোমান্টিকতা, ভয় ও ত্রাস দিয়ে সাজানো হয়েছে পুরো টিজার। যা দর্শক মনে নাড়া দেয়ার মত।

শুক্রবার লাইভ টেকনোলজিস এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘শাহেন শাহ’ সিনেমার টিজার। এরই মধ্যে ৯৭ হাজার এর অধিকবার দেখা হয়েছে টিজারটি। খান সাহেবের প্রশংসা করেছেন অনেকেই।

টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে, পরিচালকের ‘বসগিরি’, ‘রংবাজ’, ও ‘মেন্টাল’ এর মতই অ্যাকশন ও রোমান্টিকতা দিয়ে সাজানো হবে সিনেমাটি। শাপলা মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আমিত হাসান, আহমেদ শরীফ, মিশা সওদাগর, ডন, ডিজে সোহেল প্রমুখ।

জানা গেছে, শাকিবের নতুন এই সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর