,

আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার ও এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার ২৬ জানুয়ারি বিকেলে খুলনার গোয়ালখালী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুহাম্মদ রেজাউল করীম।

এ সময় পীরসাহেব চরমোনাই বলেন, ‘সামনে যে উপজেলা নির্বাচনসহ সিটি নির্বাচনগুলো আছে, সেগুলোতে এই ইসির মাধ্যমে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সরকার (আওয়ামী লীগ) এখন ক্ষমতায় আছে। এবং তাদের দায়িত্বে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হবে না বিধায় আমরা উপজেলা নির্বাচনসহ সিটি নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত আমাদের রয়েছে। কারণ উপজেলা নির্বাচনসহ সব নির্বাচনে প্রার্থীসহ সব প্রস্তুতিই আমাদের আছে।’

এ সময় ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘হাদিসের ভেতরে আছে, ‘মুমিন একবার গর্তের ভেতরে পড়ে, দুইবার পড়ে না।’ তো আমাদের জাতিকে বিভিন্ন অবস্থায় জেল-জুলুম করে ও অর্থ নষ্ট করা এই তামাশার নির্বাচনে আমরা কখনোই পা বাড়াতে পারি না। সেজন্য এই নির্বাচনও আমরা প্রত্যাখ্যান করেছি। এর সঙ্গে সরকার ও ইসিকে বলবো, বিগত দিনের ইতিহাস, যারা যেভাবে জেল-জুলুম করেছে সেই জুলুমের জন্য তারাই নিমজ্জিত হয়ে গেছে।’

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেন, ‘এর আগে সরকার ও ইসির অধীনে যে নির্বাচন হয়েছিল, একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি, নিরপক্ষ হয়নি ও গ্রহণযোগ্য হয়নি। জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে এর আগে আমরা মন্তব্য করেছিলাম। তখন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার ওপর আস্থা রাখেন, দেখেন কত সুন্দর করে জাতীয় নির্বাচন করি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই আমরা মনে করেছিলাম, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তাঁর ওপর আস্থা রাখা যায়। সেজন্যেই রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু দুঃখসহ বলতে হয়, ৪৭ বছরের ইতিহাসে দুনিয়ার মানুষ এমন প্রহসনের নির্বাচন দেখেনি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর