,

সৌরশক্তিচালিত চালকহীন বাস তৈরি শিক্ষার্থীদের

news-image

নিউজ ডেস্ক : ৩০০ শিক্ষার্থী ও ৫ অধ্যাপক মিলে তৈরি করেছেন সৌরশক্তিচালিত চালকহীন বাস। পৃথিবীতে এখনও পর্যন্ত যে কয়টি স্বয়ংক্রিয় যান তৈরি হয়েছে, সেগুলো পেট্রল, ডিজেল, সিএনজি অথবা বিদ্যুৎ চালিত। এই প্রথম সৌরশক্তি চালিত স্বয়ংক্রিয় যান তৈরি হল বলে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির দাবি।

পাঞ্জাবের ফওয়াড়ার এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ওয়ার্কশপ চলছিল। সেখানে প্রায় ৩০০ শিক্ষার্থী এবং পাঁচ অধ্যাপক মিলে বাসটি তৈরি করেছেন। তাতে খরচ পড়েছে প্রায় ১৫ লাখ টাকা। ১ হাজার ৫০০ কেজি ওজনের বাসটিতে ১৫ জন যাত্রী বসার জায়গা রয়েছে। বাসের উপরে ও চারপাশে রয়েছে সোলার প্যানেল, যার মাধ্যমে ধরে রাখা হয় সৌরশক্তি। সেখান থেকে চার্জ দেওয়া হয় গাড়ির ব্যাটারিতে।

সূর্যের আলোয় ব্যাটারি চার্জ হওয়া অবস্থায় যতদূর ইচ্ছা একটানা বাসটি চালানো যাবে। আর একবার চার্জ দিলে পাড়ি দেওয়া যাবে ৭০ কিলোমিটার পথ। বাসে যে সোলার প্যানেল লাগানো রয়েছে, তা ২ কিলোওয়াট বিদ্যুৎউৎপন্ন করতে সক্ষম। ২ কিলোওয়াট বিদ্যুৎ দিয়ে ৬টি লেড অ্যাসিড ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব।

লাভলি বিশ্ববিদ্যালয়ের এই কর্মশালার নেতৃত্বে ছিলেন মনদীপ সিংহ। তিনি বলেন, এটা চালকবিহীন বাস। রাস্তার অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে আপনা-আপনি চলবে। সূর্যের আলোয় লাগাতার চার্জ দিলে যতদূর খুশি চালানো যাবে বাসটিকে। একবার চার্জ দিলে ৭০ কিলোমিটার পাড়ি দেওয়া যাবে।

এর আগে, ২০১৪ সালে সৌরশক্তিচালিত চালকবিহীন বিশেষ গল্ফ গাড়ি তৈরি করেছিলেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মনদীপ, গল্ফের ময়দানে খেলোয়াড়দের এদিক ওদিক নিয়ে যেতে যা ব্যবহার করা হয়। সেখান থেকেই বাস তৈরির কথা মাথায় আসে বলে দাবি তার।

দুর্ঘটনা এড়াতে বিশেষ সেন্সর বসানো হয়েছে বাসটিতে। যাতে পথ বুঝে এগোতে পারে সেটি। তবে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই আপাতত গাড়িটিকে ক্যাম্পাসের ভিতরেই চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। বাসটিকে রাস্তায় নামাতে গেলে আরও উন্নত প্রযুক্তি লাগবে। খুব শীঘ্র সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মনদীপ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর