,

টেলিগ্রাফ ক্ষমা চাইল মেলানিয়ার কাছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ। শুধু তাই নয়, পর্যাপ্ত ক্ষতিপূরণও দিতে রাজি হয়েছে পত্রিকাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে গত সপ্তাহে একটি নিবন্ধ প্রকাশ করে তারা। ‘দ্য মিস্টরি অব মেলানিয়া’ শিরোনামে গত শনিবার টেলিগ্রাফ ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয়।

সেখানে পত্রিকাটি দাবি করে, ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পূর্ব পর্যন্ত মডেলিং পেশায় থিতু হতে হিমশিম খাচ্ছিলেন মেলানিয়া। এটাকে ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে পত্রিকাটির বিরুদ্ধে মামলা ঠুকে দেন মেলানিয়া। এর পরই সুর পাল্টায় পত্রিকাটি।

এক সপ্তাহ পর শনিবার এক বিজ্ঞপ্তিতে পত্রিকাটি বলেছে, মেলানিয়াকে নিয়ে ওই প্রতিবেদনটি প্রকাশ করা উচিত হয়নি।

তারা আরও বলেছে, ‘ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার বহু আগেই নিজের মডেলিং পেশায় সফলতা অর্জন করেন মেলানিয়া। স্বামীর সহযোগিতা ছাড়াই তিনি একজন সফল মডেল হয়ে ওঠেন। এ ছাড়া মেলানিয়ার মামলার খরচ ছাড়া অন্যান্য ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে টেলিগ্রাফ। খবর বিবিসির।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর