,

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মিথিলা ও নাবিলা

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় দুই তারকা মডেল-অভিনেত্রী মিথিলা ও মাসুমা রহমান নাবিলা। অভিনয়ের ভুবনে দু’জনেই দারুণ জনপ্রিয়। এবার তারা এক হচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ব্লাড রোজ’। তাসনিমুল তাজের রচনায় এটি তৈরি করছেন নির্মাতা রেদওয়ান রনি।

রনি বলেন, ‘সম্পর্কের টানাপোড়েনের গল্পে এটি নির্মিত হচ্ছে। আপাতত গল্পটি চমক হিসেবেই রাখি। আমার বিশ্বাস, এটি সবার হৃদয় নাড়া দেবে।’

জানা গেছে, থ্রিলার ঘরানার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং হবে উত্তরা ও খিলক্ষেতের বেশ কিছু স্থানে। আর চলতি সপ্তাহেই এর দৃশ্যধারণের কাজ শুরু হবে। ‘ব্লাড রোজ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মিথিলা ও নাবিলার পাশাপাশি আরও অভিনয় করবেন অভিনেতা ইরেশ যাকের, মনোজ কুমারসহ অনেকে।

বেঙ্গল ক্লাসিক চা-এর পৃষ্ঠপোষকতায় শিগগিরই এটি মুক্তি পাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর