,

ট্রেনের টিকিট বিক্রি এনআইডি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু : রেলমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘যা পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে শুরু হয়েছে।’

আজ শনিবার নীলফামারী পুরাতন রেলস্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রেলকে সচল করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, রেল কারখানা কার্যকর করার উদ্যোগ, রেলপথের সম্প্রসারণ ও বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি রেলসেতু স্থাপন করা হবে।’ আগামী দুই বছরের মধ্যে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

ভারত ও বাংলাদেশের যোগাযোগ সম্পর্ক আরও উন্নত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভারত অংশে রেললাইনের কাজ সম্পন্ন হলেও বাংলাদেশ অংশের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা দ্রুত সম্পন্ন হবে। দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হলে সম্পর্কের মধ্যে নতুন পরিবেশ সৃষ্টি হবে।’

নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে স্টেশন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর