,

ডিএনসিসিতে আতিক, আশরাফের আসনে বোন লিপি

news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।আর কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলামের ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম ও বোন সৈয়দা জাকিয়া নূর। দল থেকে ডা. লিপিকেই মনোনয়ন দেওয়া হয়েছে।গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হন। পরে চলতি মাসের ৩ জানুয়ারি বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হয়।কিন্তু বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি ওইদিন শপথ নিতে পারেননি। সময় চেয়ে আবেদন করলেও ৩ জানুয়ারি রাতেই ব্যাংককের বারুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফ।

তার মৃত্যুর কারণে শূন্য হওয়া এই আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন ডিএনসিসির মেয়র পদেও ভোট হবে।ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরে হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর