,

নায়িকা অঞ্জু লালনের আখড়ায়

news-image

বিনোদন প্রতিবেদক : সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকায় আসেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ। আর বৃহস্পতিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম পরিদর্শনে তিনি গিয়েছিলেন পাবনায়। সেখানে থাকা বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িও পরিদর্শন করেন এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রী। পাবনার পর এবার তিনি গেলেন কুষ্টিয়ায়।

কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি ও সাধক লালন শাহের মাজার ঘুরে দেখার জন্য আজ সকালে কুষ্টিয়া যান অঞ্জু ঘোষ। আর রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সাঈদুর রহমান সাঈদ।

দৈনিক আমাদের সময় অনলাইনকে সাঈদ বলেন, ‘অঞ্জু ঘোষ এখন কুষ্টিয়ায়। লালনের মাজারে যাওয়ার উদ্দেশ্যেই অঞ্জু সেখানে গেছেন। সময় পেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতেও ঘুরতে যাওয়ার কথা রয়েছে।’

সাঈদ আরও বলেন, ‘আসলে, অঞ্জু ঘোষ এবার ঢাকায় এসেছেন আমার ছবির শুটিং করতে। এবার অনেকটা সময় নিয়েই তার ঢাকায় আসা। তাই এদিক-সেদিক সে ঘুরতে যাচ্ছেন।’

এদিকে, প্রায় দুই দশক পর ঢাকার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অঞ্জু ঘোষ। ‘মধুর ক্যান্টিন’ নামে এ ছবিটি নির্মাণ করছেন সাঈদুর রহমান সাঈদ। আগামী ১ ফেব্রুয়ারি ছবির শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী। ছবিতে তিনি অভিনয় করবেন মধুসূদন দে’র স্ত্রী যোগমায়ার চরিত্রে। আর মধু দা’র চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানি। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর