,

‘ভারতরত্নে’ সম্মানিত হওয়ায় প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পেলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।

এদিকে, ভারতের সাবেক এ রাষ্ট্রপতি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়ায় আজ শনিবার টেলিফোনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া গতকাল টুইটবার্তায় প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ায় প্রণব মুখার্জি টুইটবার্তায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এই প্রাপ্তি গোটা জীবনের কাজের স্বীকৃতি তো বটে, বাঙালি হিসেবেও গর্বিত। আমি সব সময় বলেছি, আজ আবার বলছি, এই মহান দেশের মানুষদের যতটা না দিতে পেরেছি, তার থেকে অনেক বেশি পেয়েছি।’

অন্যদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এ ঘোষণার পর কংগ্রেস শিবিরে আনন্দের বন্যা বইছে। কংগ্রেস নেতারা বলেছেন, যোগ্য মানুষকে দেওয়া হলো যোগ্য সম্মান। এ ছাড়া মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজসেবী নানাজি দেশমুখ।

প্রণব মুখার্জি হলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এখন অবসরজীবন যাপন করছেন। তার রাজনীতি শুরু পশ্চিমবঙ্গ থেকে। জন্ম পশ্চিমবঙ্গের বীরভূমের কীর্ণাহারে। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্রমন্ত্রী। ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ২০১২ সালের ২৫ জুলাই। ২০১৭ সালের ২৫ জুলাই অবসরে যান। এর আগে ২০০৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর