,

নাসিরনগরে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী‘র মতবিনিময় সভা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক,বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য প্রার্থী ঘোষনা দিয়ে সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন। আজ শনিবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে পৃথক দুই‘টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই জনই উপজেলা ভাইস চেয়ারম্যানে পদে প্রার্থী ঘোষনা দেন।

এ সময় নির্মল চন্দ্র চৌধুরী বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা পেলে এবং নির্বাচিত হলে স্থানীয় সাংসদের পাশে থেকে শিক্ষা,চিকিৎসা,কৃষি ও মৎস্যকে আধুনিকায়ন করে জনগনের সেবা করতে চাই। অপরদিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য তার রাজনৈতিক বৃত্তান্ত তুলে ধরে বলেন দলীয় মনোনয়ন পেলে আপনাদের দোয়া-আর্শীবাদ ও জনগনের সমর্থন নিয়ে স্থানীয় এমপির দিক নির্দেশনা মোতাবেক ডিজিটাল নাসিরনগর গড়বেন বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায়সহ দলীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর