,

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, একই পরিবারের ৩ জন নিহত

news-image

নিউজ ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- মতিউর রহমান মামুন (৫২), মমতাজ বেগম (৪৮) ও রোজিনা আক্তার (৪০)।

নিহত রোজিনার ছেলে শিশু আবির (৫) এখনও নিখোঁজ রয়েছে। তাদের বাড়ি কেরানিগঞ্জ থানায়।

দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কেরারিগঞ্জগামী একটি নৌকাকে শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ধাক্কা দেয় চাঁদপুরগামী একটি জাহাজ। এতে নৌকায় থাকা এসব যাত্রী নিখোঁজ হন। আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর