,

দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জাসদ নেতা নিহত

news-image

নিউজ ডেস্ক : দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দার্জিলিংয়ের ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গলে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে তিনি মারা যান।

সাইমুন কনক মুজিব বাহিনীর কমান্ডার নূরে আলম জিকুর ছেলে। তিনি ব্যক্তিজীবনে এক সন্তানের জনক। কনক পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়িসংলগ্ন পৈত্রিক বাড়িতে বসবাস করতেন।

কনকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসীন।

তিনি বলেন, দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। তিনি আমাদের বিপ্লবের সঙ্গী ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।

শনিবার সকালে কনকের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ মৃতদেহ বিমানযোগে ঢাকায় নিয়ে আসা হবে। জানাজা শেষে মরদেহ ঢাকাতেই দাফন করার কথা রয়েছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর