,

ট্রাম্পের অভিনন্দন বার্তা নিয়ে প্রশ্ন তোলা নেতিবাচক মানসিকতা : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তার সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা নেতিবাচক মানসিকতার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টানা তৃতীয়বার আওয়ামী লীগ সরকার গঠন করায় মার্কিন প্রেসিডেন্টের পাঠানো বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দর ইলেকশন হয়েছে। সেই জন্যে সেই দেশের (যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠিয়েছেন। ওনি (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন যে, আপনার একনাগারে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্যে দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওনি (প্রেসিডেন্ট ট্রাম্প) বলেছেন যে আমেরিকা আর বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের সেবা দিয়ে, আশ্রয় দিয়ে পৃথিবীর মধ্যে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।’

তবে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর