,

হলি আর্টিজান হামলা: পলাতক সর্বশেষ আসামি গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : জেএমবির শীর্ষ নেতা শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে নাহিদ ওরফে আবু সুলাইমানকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শরিফুল ইসলাম রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় সর্বশেষ পলাতক আসামি ছিল।

গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-মহিপুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই শরিফুলকে জ্ঞিসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে রাজশাহী থেকে পালিয়ে যাওয়ার সময় জেলার নাচোল-মহিপুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামী রবিবার (২৭ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গুলশান হামলার মামলা ছাড়াও শরিফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার নিজ বাড়ি থেকে ৫০ গজ দূরে রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর