,

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধারের দাবি করেছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া আমবাগানে ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া মডেল থানার এস আই মনির হোসেন।

তিনি বলেন, মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় এক দল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, এতে পুলিশও পাল্টা জবাব দিলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার সিরাজ মালিথার ছেলে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে বলে এস আই মনির দাবি করেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর