,

হানসিকার ফোন হ্যাক করে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ফোন হ্যাকের শিকার হয়েছেন জনপ্রিয় তামিল অভিনেত্রী হানসিকা মাতওয়ানী। হ্যাকিংয়ের পর ফোনে থাকা একান্ত ব্যাক্তিগত কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ফোন হ্যাকিংয়ের শিকার হন এই অভিনেত্রী। হ্যাকিংয়ের প্রায় ২৪ ঘন্টা পর পুরো বিষয়টি টুইটারে জানান তিনি।

একান্ত ব্যক্তিগত মুহূর্তে নিজের ফোনে কিছু ছবি তুলেছিলেন তামিল অভিনেত্রী হানসিকা। হঠাৎ করেই দেখেন, তার ফোনের ব্যক্তিগত ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই নিজের ফোন হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত। আর সেখান থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে টুইটারে তিনি লেখেন, ‘আমার ফোন এবং টুইটার হ্যাক করা হয়েছে। ফলে যে কোনও মেসেজের উত্তর দেবেন না। আমার টিম গোটা ঘটনাটি আয়ত্তে আনার চেষ্টা করছে’।

এখনো ফোন হ্যাক হওয়ার জন্য কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি হানসিকা। হ্যাকিং থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের টিমের ওপরই প্রাথমিক ভাবে ভরসা করছেন এই অভিনেত্রী। তবে বলিউডে এরকম ফোন হ্যাকিংয়ের ঘটনা নতুন নয়। এর আগেও বহু তারকার ফোন হ্যাক হয়েছে। এভাবেই ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ভাইরাল হইয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২০০৭ সালে বলিউডে নিজের যাত্রা শুরু করেন হানসিকা। তিনি মূলত তামিল সিনেমায় অভিনয় করলেও তেলুগু, মালয়ালম এবং হিন্দি ছবিতেও তার প্রশংসনীয় অভিনয় দেখেছেন দর্শকরা। এছাড়াও বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর