,

যুক্তরাষ্ট্র-তালেবান সমঝোতা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর অনুমোদন না দেয়ার শর্তে দেশটি থেকে সৈন্য সরিয়ে নিতে তালেবানের সঙ্গে সমঝোতা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার তালেবান কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিকরা এই তথ্য জানান বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

কাতারের দোহায় আমেরিকান শান্তিদূত জালমায় খালিলজাদের নেতৃত্বে একদল প্রতিনিধি এবং তালেবান কর্মকর্তাদের চার দিনের ফেস-টু-ফেস বৈঠকের পর সমঝোতা চুক্তির বিষয়টি সামনে এলো।

তবে কত দিনের মধ্যে কতজন আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে এবং আরও অনেক বিষয় এখনও অস্পষ্ট আছে।

এদিকে আফগান কর্মকর্তারা প্রকাশ্যে এই চুক্তির সমালোচনা না করলেও তারা বলেছেন, যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত চূড়ান্ত কোনও সমঝোতা চুক্তি হয়, সেটা হবে আফগানিস্তানের সরকার সঙ্গে তালেবানের।

বেশিরভাগ পর্যবেক্ষকের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তালেবানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আফগান সৈন্যরা। তাই যুক্তরাষ্ট্র সৈন্য সরিয়ে নেয়ার পর আফগানিস্তানে কোনও ঝামেলা হলে তালেবানকে ছাড় না দেয়ার বিষয়টি বৈঠকে স্পষ্ট করেছে বলেই মনে করা হচ্ছে।

কাবুলে বসবাসকারী সাবেক তালেবান কর্মকর্তা সায়েদ আকবার আগা বলেন, যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নেয়ার পর আফগানিস্তানে কোনও সন্ত্রাসী ঘাঁটি হবে না এই প্রতিজ্ঞার বিনিময়ে সমঝোতায় সম্মত হয়েছেন আমেরিকান সমঝোতাকারী।

দ্রুতই এ সংক্রান্ত একটি ঘোষণা আশা করছেন বলে জানিয়েছেন কাবুলে অবস্থানরত পশ্চিমা কূটনীতিকরা।

অবশ্য একজন তালেবান কর্মকর্তা চার দিনের বৈঠকের বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত কোনও চুক্তির কথা নিশ্চিত করেনি। এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে এবং এর অপেক্ষায় থাকার জন্য বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর