,

প্রেমিকের সঙ্গে ‘উল্টে’ পরীমনি…

news-image

বাংলাদেশের চলচিত্র জগতে তাকে এক নামে সবাই জানেন এবং চেনেন। বলছিলাম ‘শুভ্রা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী পরী মণির কথা।

গত বছরের শুরুতে গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন করে লাইম লাইটে আসেন তিনি। অবকাশ যাপন করতে গত সপ্তাহে প্রেমিক তামিম হাসানকে নিয়ে ইন্দোনেশিয়ায় উড়াল দিয়েছেন এ লাস্যময়ী অভিনেত্রী।

সেখানে গিয়ে প্রেমিকের সঙ্গে তোলা অন্তরঙ্গ ও খুনসুটি করা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন নিজেই। কয়েকদিন আগে বালির সমুদ্র ও সুমিংপুলে তোলা কিছু আবেদনময়ী ছবি ফেসবুকে পোস্ট করে নজর কেড়েছেন পরী।

২৫ জানুয়ারি শুক্রবার ভিন্নধর্মী কিছু ছবি পোস্ট করে বন্ধু ও অনুসারীদের তাক লাগিয়ে দেন ‘স্বপ্নজাল’ খ্যাত এ অভিনাত্রী। প্রথম ঝলকে ছবিগুলো দেখে মনে হতে পারে ইন্দোনেশিয়ার মাধ্যাকর্ষণ শক্তি মাটি থেকে বোধহয় আকাশে চলে গেছে। কারণ চোখে ধাঁধা লাগানো ওই সব ছবিতে প্রেমিকের সঙ্গে ‘উল্টোভাবে’ থাকতে দেখা যায় পরীকে। অর্থাৎ তাদের পা বাসার ছাদে, আর মাথা মেঝেতে।

কিন্তু মূল ঘটনা হচ্ছে, ওই ছবিগুলো যেখানে তোলা হয়েছে সেই বাড়ির কক্ষের ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেকটা গোলক ধাঁধার মতো। ইন্দোনেশিয়ায় মতো পৃথিবীর অনেক দেশেই দর্শনার্থীদের জন্য এ ধরনের আপসাইড ডাউন হাউজ রয়েছে। এ ধরনের বাড়িতে ঢোকার পর প্রথমেই মনে হবে পৃথিবী দুলছে! এমন বাড়ি দেখলে আনন্দের আত্মহারা হবেন যে কেউই।

কি ছবিগুলো দেখে অবাক। এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর অনেকেই অবাক হয়েছে। কিন্তু সত্য ঘটনা হলো, ছবিগুলো পোস্ট করা হয়েছে উল্টিয়ে।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পরীর। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্র অঙ্গনে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোনো ছবির মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেন।

বলা হয়, বাংলাদেশের আর কোনো নায়িকার এ ধরনের রেকর্ড নেই। এরপর একের পর এক প্রায় দেড় ডজন ছবি মুক্তি পায় তার। গেল বছর ১৩ ডিসেম্বর মুক্তি পায় মুক্তি পায় তার অভিনীত ওয়েব ফিল্ম ‘প্রীতি’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর