,

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ালেন কেজরিওয়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস।

ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন সুবিধা পাবেন।ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে।এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়া হবে।

২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ ঘোষণা করেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ইমাম ও মুয়াজ্জিনদের বেতনবৃদ্ধিসহ তাদের জন্য দিল্লি সরকার কাজ করছে জানিয়ে কেজরিওয়াল বলেন, আমরা আপনাদের জন্য নিয়মিত কাজ করছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দিল্লি ওয়াকফবোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে।

বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে কেজরিওয়াল মুসলিম সম্প্রদায়ের উদ্দ্যেশে বলেন, , ‘ভোট ভাগাভাগি হলে দিল্লির সাতটি আসনেই বিজেপি’র জয়ী হতে সুবিধা হবে। যদি আপনাদের ভোট ভাগ হয়ে যায় তাহলে দেশের প্রচুর ক্ষতি হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর