,

সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত, কাউন্সিলর আহত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় জেলা যুবলীগ নেতা ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে শহরের ঈশাখাঁন রোডে মাধবী প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রামদা, চাপাতি,কিরিচ ও অন্যান্য অস্ত্রসস্ত্র নিয়ে শতাধিক যুবক প্রথমে ইউসুফ সুমন মনিরের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এতে তারা দুভাই গুরুতর জখম হন।

স্থানীয়রা তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সংকটাপন্ন অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

এ হামলায় আশপাশে পার্কিং করা প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনও ক্ষতিগ্রস্থ হয়। ঘটনাস্থল থেকে পাঁচ যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর