,

সেলফি তুলতে গিয়ে ৮০০ ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল দম্পতি

news-image

২০১৮ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে আটশ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে এক ভারতীয় দম্পতির মৃত্যু ঘটে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় ওই দম্পতি বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষী মূর্তি (৩০) সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

কীভাবে এত উঁচু থেকে পড়ে গেলেন তারা, তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। তাদের মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদনে সম্প্রতি জানা গেছে, দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন।

ওই প্রতিবেদনে আরো জানা গেছে, দু’জনেরই শরীরে কোনো ড্রাগ পাওয়া যায়নি। ইথাইল অ্যালকোহল মিলেছে দু’জনেরই দেহে। এই অ্যালকোহল বিয়ার, ওয়াইন এবং মদে পাওয়া যায়।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সংবাদপত্র মার্কিউরি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী ময়নাতদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এই দম্পতি যে মদ খেয়েছিলেন তার প্রমাণ মিলেছে শরীরের নমুনা থেকেই। ৮০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে দু’জনেই মাথা, ঘাড়, বুক এবং পেটে গুরুতর আঘাত পান।

বিষ্ণু বিশ্বনাথ এবং মীনাক্ষী মূর্তি ২০১৪ সালে বিয়ে করেন। দু’জনেই ভারতের কেরালার চেনাগুন্নরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ২০১০ সালে স্নাতক পাস করেন। বিষ্ণু সান জোসে অবস্থিত সিস্কো ইন্ডিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিষ্ণু বিশ্বনাথ এবং মীনাক্ষী মূর্তি সম্প্রতি নিউইয়র্কে গিয়েছিলেন।

ঘুরতে ভালোবাসতেন বলে ‘হলিডেজ অ্যান্ড হ্যাপিলি এভার আফটার’ নামে একটি ব্লগও চালাতেন তারা। এই ব্লগে তারা বিশ্বব্যাপী তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিখতেন। এই ব্লগে নতুন-নতুন জায়গা এবং সে সমস্ত জায়গার সুবিধা অসুবিধা বিপদ সম্পর্কেও সাবধান করে দিতেন।

এমনকি মৃত্যুর কয়েক মিনিট আগেঈ মীনাক্ষী মূর্তি সুন্দর আবহাওয়ার উল্লেখ করে একটি ছবিও পোস্ট করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর