,

নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী হলেন অমৃতা রাও

news-image

বিনোদন ডেস্ক : নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী হলেন অমৃতা রাও। যা নিয়ে অত্যন্ত খুশি ‘বিবাহ’র অভিনেত্রী। কি চমকে গেলেন তো শুনে? ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি মুক্তি পায় শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের জীবনী অবলম্বনে নতুন সিনেমা ‘ঠাকরে’। এই সিনেমায় শিবসেনা প্রধানের ভূমিকায় দেখা যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। আর নওয়াজের রিলের স্ত্রী অর্থাত পর্দার বালাসাহেব ঠাকরের স্ত্রী মিনা ঠাকরে হয়েছেন অমৃতা রাও।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সাক্ষাত্কারে এ বিষয়ে অমৃতা রাও-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মিনা ঠাকরের চরিত্রে অভিনয় করাটা আর কাছে অত্যন্ত সম্মানের। তিনি কিছুতেই এই সিনেমায় অভিনয় করতে পারবেন না, এ কথা বলতে পারতেন না।

তিনি আরও বলেন, পরিচালক অভিজিত পেনসে এবং প্রযোজক সঞ্জয় রাউত যখন তাকে মিনা ঠাকরে (মা সাহেব)-র চরিত্রের জন্য প্রস্তাব দেন, তখন তিনি না করতে পারেননি। অর্থাত, মিনা ঠাকরের চরিত্রে অভিনয় করতে পারাটা তার কাছে অত্যন্ত সম্মানের বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেত্রী।

অমৃতা আরও বলেন, অনেক বড় বাজেটের এবং বড় ব্যানারের সিনেমার প্রস্তাব তিনি পেয়েছিলেন। কিন্তু, সবকিছু ছেড়েছুড়ে তিনি মিনা ঠাকরের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে হ্যা করেন। কারণ এটা তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর