,

সুবর্ণচর গণধর্ষণ: মেডিকেল রিপোর্টে আলামত না পাওয়ায় মওদুদের বিস্ময়

news-image

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসেন। এসময় তিনি নির্যতিত মহিলার সাথে আলাপ করেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ধর্ষণকারী জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তারপরও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় তিনি বিস্মিত।

তিনি আরও বলেন, এটা মেডিকেল রিপোর্টে ছিল না, এ ছিল রাজনৈতিক রিপোর্ট। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে এ ধরনের মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে। এ বিচার অবশ্যই আদালতে হবে।
তিনি বলেন, একজন নারীর আত্মগৌরব ও সম্ভ্রম এ দুর্বৃত্তরা নষ্ট করার চেষ্টা করেছে। তিনি এর তীব্র নিন্দা জানান।

এ সময় তার সাথে বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি গভীর রাতে মা ও সন্তানদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঐ নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মহিলা বাদী হয়ে কবিরহাট থানায় মামলা মামলা দায়ের করেন।

এ পর্যন্ত এ মামলায় ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জাকির হোসেন নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর