,

মিরপুরে ল্যাবরেটরি স্কুলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১ নম্বরে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিদ্দিক (৬০)। তিনি বেলুন বিক্রি করতেন। ছয়–সাত বছর ধরে ওই এলাকায় বেলুন বিক্রি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ওই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসছিল। স্কুলের মাঠে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চের পাশে বেলুন বিক্রি করছিলেন সিদ্দিক। তিনি গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরছিলেন। সকাল ৮টার দিকে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে বেলুন বিক্রেতা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে। তাদের ডেলটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর