,

মালাইকার ড্রাইভার সবার কাছে ঘরের খবর ফাস করে দিচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : এখন আর গোপনীয় নয় মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক। প্রায়ই তাঁরা বলিউডি পার্টি ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যান। একসঙ্গে ডিনার করেন হরহামেশাই। কিছুদিন আগে নির্মাতা-প্রযোজক করণ জোহর তাঁদের সম্পর্কের ব্যাপারটি নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে, একসঙ্গে থাকতে নতুন বাড়ির সন্ধানে নেমেছেন তাঁরা।

১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা অরোরা। ২০১৭ সালে ভেঙে যায় ১৮ বছরের সংসার। এর পরেই ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা অর্জুন কাপুরকে প্রকাশ্যে আনেন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা। বি-টাউনে গুঞ্জন, চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা-অর্জুন।

খবরে প্রকাশ, প্রেমিক অর্জুন কাপুর সম্পর্কিত যাবতীয় খবরাখবর নাকি খান পরিবারে ফাঁস করছে মালাইকার গাড়িচালক। আরবাজ বলিউড সুপারস্টার সালমান খানের ভাই। এর আগে খবর বেরিয়েছিল, সাবেক ভ্রাতৃবধূর সঙ্গে অর্জুনের সম্পর্কে নাখোশ ভাইজান।

বিনোদন সংবাদমাধ্যম স্পটবয় প্রতিবেদনে জানিয়েছে, সাবেক স্বামী আরবাজ খানের কাছে ব্যক্তিগত তথ্য সরবরাহ করার কারণে নাকি গাড়িচালকের ওপর চটেছেন ‘ইন্ডিয়াস টপ মডেল’ বিচারক মালাইকা। ২০১৮ সালের ল্যাকমে ফ্যাশন সপ্তাহে প্রথমবার একসঙ্গে হাজির হন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা, সেই থেকে তাঁদের প্রেমের গুঞ্জন চলছে।

অর্জুন যদিও বা মালাইকার নাম উচ্চারণ না করে নিজেকে ‘সিঙ্গেল’ নন বলে দাবি করেছেন এবং বিয়ের জন্য প্রস্তুতও বলেছেন; তবে মালাইকার মুখ একেবারেই কুলুপ আঁটা। ব্যক্তিগত জীবন গণমাধ্যমে প্রকাশে একবারেই নারাজ তিনি।

সাম্প্রতিক গুঞ্জন, প্রেমের ব্যাপারে ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন বেশ সিরিয়াস। দ্রুতই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা সেরেছেন তাঁরা। সেই মহোৎসব শুরুর আগে নতুন বাড়ির সন্ধানে নেমেছেন মালাইকা-অর্জুন, যেখানে তাঁরা একত্রবাস করবেন। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘২০১৯ সালে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য অর্জুন ও মালাইকা একটি বাড়ি খুঁজছেন।’

বি-টাউনে গুঞ্জন, মালাইকার পছন্দমতো ওই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করে দিতে পারেন সুপারস্টার শাহরুখপত্নী গৌরী খান। তবে এ বিষয়ে কোনো তারকাই এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

এর আগে মালাইকা অরোরা ও অর্জুন কাপুর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিবাহোত্তর অভ্যর্থনায় হাজির হন এবং দীপবীরের সঙ্গে পোজ দেন। অন্যদিকে মালাইকা অরোরার সাবেক স্বামী আরবাজ খানও তাঁর ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন। ইতালির মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর