,

সুলতান আবদুল্লাহ মালয়েশিয়ার নতুন রাজা হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন আল সুলতান আবদুল্লাহ রি’য়াতুদ্দিন আল মুস্তাফা। তিনি দেশটির ১৬তম রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার নয় প্রদেশের সুলতানদের বৈঠকে নতুন রাজা নির্বাচিত হন। নতুন রাজা মালয়েশিয়ার পাহাং প্রদেশর সুলতান। আর তার ডেপুটি নির্বাচিত হয়েছেন পেরাক প্রদেশর সুলতান নাজরিন শাহ। আগামী ৩১ জানুয়ারি তারা সিংহাসন আরোহন করবেন।

এর আগে দেশটির রাজা ছিলেন কেলান্তানের সুলতান পঞ্চম সুলতান মুহাম্মদ। রুশ সুন্দরীর সঙ্গে সাবেক রাজার গোপন বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর তিনি সিংহাসন ত্যাগ করেন। পঞ্চম সুলতান মুহাম্মদ চলতি মাসে সরে দাঁড়ান। তিনি মাত্র দুই বছর সিংহাসনে ছিলেন।

সুলতান অসুস্থতাজনিত কারণ দেখিয়ে কিছুদিন ছুটিতে ছিলেন। এ সময়ে খবর বের হয়, তিনি গোপনে সাবেক মিস মস্কোকে বিয়ে করেছেন। মুসলিমপ্রধান দেশটিতে ইতিহাসে প্রথমবারের মতো স্বেচ্ছায় কোনো রাজার সিংহাসন ত্যাগের ঘটনাটি মালয়েশীয়দের স্তম্ভিত করে।

পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ তার স্থলাভিষিক্ত হলেন। আবদুল্লাহ ফুটবল নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা ফিফাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আছেন। মালয়েশিয়ার সংবিধানে সম্রাটের বিধান রয়েছে। প্রতি পাঁচ বছর পর পর রাজা পরিবর্তিত হয়। রাজা ৫ বছরের জন্য রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর