,

খাবেন নাকি সোনার আইসক্রিম

news-image

অনলাইন ডেস্ক : সুখ, হাসি, ভালোবাসায় মিষ্টিমুখ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। বিভিন্নরকম মিষ্টি খাবারের তালিকায় আইসক্রিম অন্যতম। পুরো পৃথিবীতে তাক লাগিয়ে দেওয়ার মতো আইসক্রিম রয়েছে। সোনার আইসক্রিমও এর মধ্যে অন্যতম।

তবে ২৪ ক্যারেট সোনা দিয়ে বানানো আইসক্রিম মনে হয় সবার আগে ভারত তৈরী করতে যাচ্ছে। গল্পটা পুরোনো, বলিউড সেনসেশন শিল্পা শেঠি ২০১৭ সালে হংকং গিয়ে প্রথম সোনায় মোড়ানো বা গোল্ড-প্লেটেড খাবার খেয়ে মোহিত হয়ে তার ছবি তিনি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে। সেখান থেকেই আসলে সোনার আইসক্রিমের খবর চাউর হয়।

এমন সোনায় মোড়ানো খাবার তখন ভারতে পাওয়া যেত না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখেই ক্ষান্ত থাকতে হয়েছিল শিল্পার ভক্তদের। তবে সেই অপেক্ষার পালা শেষ করছে হুবের অ্যান্ড হোলি নামে একটি আইসক্রিম পার্লার।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এবার ভারতেও পাওয়া যাবে সোনায় মোড়ানো গোল্ড-প্লেটেড খাবার। আইসক্রিম, ডোনাট, এমনকি পিৎজাও পাওয়া যাবে সোনার মোড়কে।

হুবের অ্যান্ড হোলি নামে এক আইসক্রিম পার্লার ভারতের তিনটি শহর হায়দরাবাদ, মুম্বাই ও আহমেদাবাদে তাদের শাখা খুলেছে। সেই শাখাগুলিতে পাওয়া যাচ্ছে ‘মাইটি মিডাস’ নামে একটি ডেসার্ট। যাতে ১৭ রকমের সুস্বাদু উপাদান রয়েছে। আর একেবারে উপরে থাকে ২৪ ক্যারেটের একটি সোনার পাতা।

একটি ওয়েফেল কোনের মধ্যে ঠাসা থাকে নীচের এই উপাদানগুলি—

• ব্রাউনি বিটস

• ক্যারামেল করা আমন্ড

• বাদামের টুকরো

• চকোলেটে মোড়া হেজেলনাট

• ফাজ

• বেলজিয়ান ডার্ক চকোলেটের তিনটি স্কুপ

• চকোলেট স্ফিয়ার

• হেজেলনাট চকোলেট স্ফিয়ার

• গোল্ডেন চকোলেট চকোলেট আইসক্রিম

• গোল্ডেন ফ্লেক্স-যুক্ত ক্যারামেল চকোলেট বার

• ফ্রুট-জুস ভরা একটি ছোট্ট পিপেট এবং আরও অনেক কিছু

বলাই বাহুল্য, এ আইসক্রিম একজনের খাদ্য নয়। এবং এতো কিছু থাকার ফলে দামটাও সাধারণ আইসক্রিমের কয়েকগুণ। ভারতীয় মুদ্রায় গোল্ড-প্লেটেড এই আইসক্রিমের দাম প্রায় ১ হাজার টাকা। তো কি? খাবেন নাকি সোনার আইসক্রিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর