,

সাবেক অর্থমন্ত্রীর বুকে মাথা রাখলেন নতুন অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিদায়ী অর্থমন্ত্রী মুহিতের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরতে দেখা গেছে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। নতুন অর্থমন্ত্রীকে স্বাগত এবং সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রীকে বেশকিছু পরামর্শ দেন আবুল মাল আবদুল মুহিত।

করদাতার সংখ্যা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে জরিপ চালাতে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামালকে পরামর্শ দেন সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নতুন অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়ে মুহিত বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় কর-জিডিপি অনুপাত কম। এটি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে ঢাকাসহ অন্য জায়গায় জরিপ চালানো যায়। এ জরিপে শিক্ষার্থীরা মানুষজনের বাড়ি, গাড়ি, লাইফস্টাইলের তথ্য সংগ্রহ করবে এবং পরবর্তীতে তার কত টাকা দেয়া উচিত সে বিষয়ে ধারণা দেবে। এর ভিত্তিতে এনবিআর ব্যবস্থা নেবে। মানুষজনের চরিত্রে পরিবর্তন আনতে এ ধরনের উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে সবার টনক নড়বে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর