,

নাসিরনগর কুন্ডা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়,কৃতী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও “ডাঃ মোঃ রোকন-ডাঃ ফাতেমা মেধাবৃত্তি”এর কৃতী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জলিল ভুইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক শরীফ উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ,নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ রোকন উদ্দিন ভূঞা,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাকছুদুর রহমান,উপজেলা রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান,সাবেক প্রধান শিক্ষক কবি সায়েদুল হক খন্দকার ও ইমাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী এবং গুনীজনের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর