,

বঙ্গোপসাগরে দুই জাহাজডুবি

news-image

বঙ্গোপসাগরের স্বন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি ভাসানচরে দুটি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে। জাহাজ দুটিতে থাকা ২০ নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটি হলো- খাজা বাবা ফরিদপুরী ও এন ইসলাম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জাগো নিউজকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে খাজা বাবা ফরিদপুরী নামে একটি জাহাজ নারায়ণগঞ্জে যাচ্ছিল। ভাসানচর বয়ার এক নটিক্যাল মাইল আগে গিয়ে জাহাজটি ডুবে যায়। ভাটার টানে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ওই ঘটনার কিছুক্ষণ পরে ভাসানচরের কাছাকাছি আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এন ইসলাম নামের একটি জাহাজের তলা ফেটে পাশের একটি চরের কাছাকাছি গিয়ে ডুবে গেছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ওই জাহাজের সবাই নিরাপদে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর