,

কোন ধাপে কোন উপজেলায় ভোট (তালিকা)

news-image

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটও ধাপে ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবার পাঁচ ধাপে হবে এই নির্বাচন।গত মঙ্গলবার কমিশনের ৪৩তম সভা শেষে এক ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।ইসি সূত্রের খবর, প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট হবে। বাকি উপজেলাগুলোতে ঈদুল ফিতরের পর হবে ভোট।

জানা গেছে, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় নির্ধারণ করা হবে।এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সদর উপজেলাগুলোর ভোট করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।ইসি কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৭(১)(গ) ধারা অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। পরিষদের প্রথম বৈঠক (সভা) থেকে মেয়াদ গণনা শুরু হয়।

১৯৮৫ সালে বাংলাদেশে প্রথমবার, ১৯৯০ সালে দ্বিতীয়বার ও ২০০৯ সালে তৃতীয়বার মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর একই দিনে ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়। সর্বশেষ ২০১৪ সালে মোট ছয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়।কোন ধাপে কোন উপজেলা পরিষদে ভোট, তার সম্ভাব্য তালিকা দেখতে এখানে ক্লিক করুন…

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর