,

জাতিসংঘের দূত ভাসানচরে যাচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আজ। বঙ্গোপসাগরে জেগে ওঠা ভাসানচরে বাংলাদেশ সরকার মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একাংশকে অস্থায়ীভাবে রাখার জন্য অবকাঠামোগত উন্নতি করেছে।

বৃহস্পতিবার ভাসানচর পরিদর্শনের কথা রয়েছে ইয়াংহি লির।

বাংলাদেশ সরকার ওই চরের ব্যাপক উন্নতি সাধন করে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে।

এর আগে ওই চরে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা নাকচ করে দেয় বিভিন্ন সংস্থা। তবে অবকাঠামোগত উন্নতির পর দ্বীপটি মানুষ বসবাসের সম্পূর্ণ উপযোগী হবে বলে জানিয়েছে সরকার। সেই চরে পরিদর্শন করতে যাচ্ছেন ইয়াংহি লি।

সফর শেষে আগামীকাল ২৫ জানুয়ারি বিকেল ৫টায় ঢাকায় ইয়াংহি লির এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বর্তমানে মিয়ানমারের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং থাইল্যান্ডে আনিষ্ঠানিকভাবে সফর করছেন জাতিসংঘের বিশেষ এই দূত।

২৫ হাজার রোহিঙ্গা পরিবারের প্রায় এক লাখ মানুষকে ভাসানচরে নেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে। অল্প সময়ে ভাসানচর প্রস্তুত করেছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বীপটিতে ১২০টি গুচ্ছগ্রামে এক হাজার ৪৪০টি ব্যারাক হাউস, ১২০টি আশ্রয়ণ স্টেশন নির্মাণ করার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যেই এর মধ্যে বেশ কিছু বাড়িঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।

বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কেটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। এ প্রকল্পের কাজ ২০১৯ সালের নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারিত আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর