,

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুরের ঘটনায় ১৫৮জন মুক্ত

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতের বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ২০৯ শ্রমিকদের মধ্যে ১৫৮ জন মুক্তি পেয়েছে। বাকি ৫১ জন শ্রমিকের মধ্যে ২০ জনের বিরুদ্ধে সরাসরি দূতাবাসে হামলা ও ভাঙচুরের প্রামাণ পাওয়ায় তাদের আটক রাখা হয়েছে। অপর ৩১ জনের বিরুদ্ধে আগ থেকেই বিভিন্ন মামলা থাকায় তাদের মুক্তি দেয়া হয়নি বলে জানায় বাংলাদেশ দূতাবাস।

বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্রমিকদের মুক্তির বিষয়টি জানানো হয়।

আকামাহীন ও বকেয়া বেতন, থাকা-খাওয়াসহ বিভিন্ন সমস্যার দাবি নিয়ে লেসকো কোম্পানির চার শতাধিক শ্রমিক গত ১৭ জানুয়ারি দূতাবাসে অবস্থান নেন। তার পরেই হামলার ঘটনা ঘটে। ২০ জানুয়ারি থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর