,

ডিএনসিসি উপ-নির্বাচনে বিএনপি নির্বাচনে এলে প্রার্থী তাবিথ আউয়াল

news-image

নিউজ ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে পর বর্তমান সরকার ও ইসির অধীনে নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইতিমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও বিএনপি নীরব। যদিও বিএনপি মহাসচিব জানিয়েছেন, আজ রাতের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি সূত্র জানায়, শেষ পর্যন্ত যদি উপনির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে আগের প্রার্থী তাবিথ আউয়ালকেই মনোনয়ন দেবে দলটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয়। এরপর মেয়র পদে উপনির্বাচনসহ দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ড এবং সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু রিট করলে আদালতের আদেশ নির্বাচন স্থগিত রাখা হয়। গত ১৬ জানুয়ারি উচ্চ আদালত রিট খারিজ করে দিলে নির্বাচনের সুযোগ তৈরি হয়। এরপর নির্বাচন কমিশন আবারও তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী, ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যদিও এ মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে নানামুখী চিন্তা-ভাবনা রয়েছে।এদের একটি অংশ মনে করছে, উত্তর সিটি কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তাই নির্বাচনের পর বর্তমান সরকার ও ইসির অধীনের নির্বাচনের না যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে অটল থাকায় ভালো হবে। অন্য একটি পক্ষ মনে করছে, এই নির্বাচন দেখে তারা উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা নতুন করে চিন্তা-ভাবনা করতে পারবেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর