,

কঠিন সতর্কবার্তা দারুল উলুমের শিক্ষার্থীদের জন্য

news-image

নিউজ ডেস্ক : ভারতের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছাত্রদের ট্রেন চলাচলে সতর্কবার্তা জারি করেছে মাদ্রাসাটির হোস্টেল সুপার মুনীরুদ্দীন উসমানি। বুধবার হোস্টেল সুপারের পক্ষ থেকে এ বিশেষ সতর্কবার্তা জারি করা হয়।

ভারতের সংবাদমাধ্যম ডেইলি আগ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইয়াওমে জমহুরিয়া’ দিবস উপলক্ষে ছাত্রদের ট্রেনে চলাচলে সতর্ক করে এই ঘোষণাপত্র জারি করা হয়।

১২৬ বছরের পুরনো বিদ্যাপীঠটি শিক্ষার্থীদের প্রতি তাদের এই বিশেষ সতর্কবার্তায় বলেছে, আসন্ন ২৬ জানুয়ারি নির্ধারিত সবকিছু শেষ করে প্রত্যেক ছাত্রই তাদের আবাস ভবনে ফিরে আসবে এবং প্রয়োজন ছাড়া কোনোরকম ট্রেন সফর করবে না।

সতর্কবার্তায় আরো বলা হয়, এই দিনটিতে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের তৎপরতা থাকে প্রচুর। দু’বছর আগে এই দিনে কিছু ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করে অনেক হয়রানি করেছে। তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে ফাঁসিয়ে দিতে চেয়েছিল। এছাড়াও কিছু শিক্ষার্থীকে কেবল হয়রানিই করেনি, একটি বিশেষ দলের পক্ষ থেকে সেই শিক্ষার্থীদের হত্যার হুমকিও দিয়েছে৷ তাই অতি বিশেষ প্রয়োজন ছাড়া এদিনে কেউ যেন ট্রেনে সফর না করে।

এ বিষয়ে দারুল উলুম সব শিক্ষার্থীদের কঠিনভাবে সতর্ক করেছেন। বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে সফর না করে। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে কাজ শেষে তাড়াতাড়ি যেন ফিরে আসে। এ সময়ে চেকিংসহ নানা রকম জিজ্ঞাসাবাদ করে প্রশাসন। যার কারণে পেরেশানি হতে হয় মাদ্রাসা ছাত্রদের। তাই ভয় ও আতঙ্কের মধ্যে পড়তে হয় অনেক সময়।

দারুল উলুম দেওবন্দের মুফতি আসাদ কাসেমী বলেন, শুধু শুধু যেন এমন হয়রানির শিকার না হয় তাই দারুল উলুম এমন নির্দেশনা জারি করেছে।

তিনি আরো বলেন, ‌‘ইয়াওমে জমহুরিয়া’ উপলক্ষে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে চলে যায়। এবার যেন এমনটা না হয়। প্রয়োজন ছাড়া বাইরে সফর না করাই শ্রেয়।’

তবে দারুল উলুমের এমন নির্দেশনার উপর প্রশ্ন তুলেছেন বিজেপির স্থানীয় এক নেতা মুহাম্মাদ আনওয়ার। তিনি এই সিদ্ধান্তকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন। এ নিয়ে বিজেপির স্থানীয় নেতারা দারুল উলুমের সমালোচনা করে বলেন, এমনটা করার কোন প্রয়োজন ছিল না। তাহলে দারুল উলুমের দৃষ্টিভঙ্গি এবং তাদের চিন্তার ওপর প্রশ্ন উঠবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর