,

গাঁট বাঁধলেন প্রতীক-সোনিয়া

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই বলিউডে আলোড়ন তুলেছে বছরের প্রথম বিয়ে। বুধবার (২৩ জানুয়ারি) বিয়ের পিড়িতে বসেন রাজ বাব্বর আর স্মিতা পাতিল দম্পতির ছেলে বলিউড তারকা প্রতীক বাব্বর। পাত্রী সানিয়া সাগর। প্রতীক-সোনিয়ার আট বছরের প্রেম অবশেষে রূপ নিচ্ছে বিয়ের। তাদের বিয়ের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় লক্ষ্ণৌতে।

এর আগে প্রতীক বাব্বর আর সানিয়া যৌথভাবে তাদের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান আয়োজন করেন। হলুদ ও মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সোনিয়া। সোনিয়ার পোস্ট করা ছবিতে তার পরনে ছিল হলুদ পোশাক। জাকজমকপূর্ণ পোশাকের সঙ্গে ফুল দিয়ে সাজানো ছিল তার চুলও। এছাড়া প্রতীক কুর্তা-পাজামা ও সবুজ শাল কাঁধে। এরপরই বলিউড পাড়ায় আলোড়ন পড়ে তাদের বিয়ের বিষয়ে।

বলি পাড়ার এই বিয়ের অনুষ্ঠানের পাত্রী উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে সানিয়া সাগর। অন্যদিকে বলিউডের বরেণ্য অভিনেতা রাজ বাব্বর বর্তমানে উত্তর প্রদেশে কংগ্রেস সভাপতি। পাত্র-পাত্রীর দুইজনই বাবা বর্তমানে সক্রিয় রাজনীতিতে থাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলিউডের তারকাদের চেয়ে রাজনৈতিক নেতাদের বেশি সমাগম হবে, এমনটা আগে থেকেই ধারণা করা হচ্ছে।

বলিউড অভিনেতা প্রতীক বাব্বর তার ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে, ‘জানে তু…ইয়া জানে না’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। ছবিটিতেম প্রথম অভিনয় করে অর্জন করেন ফিল্মফেয়ার, স্ক্রিনসহ বেশ কিছু পুরষ্কার। সানিয়া সাগরের সাথে রয়েছে তার দীর্ঘ আট বছরের সম্পর্ক। এর মধ্যে ২০১৭ সালে সানিয়াকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি। ২০১৭ সালের পর তিনি মাদকাসক্ত হয়ে পড়লেও তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মাদকাসক্তি থেকে বের হয়ে আসার লড়াইয়ের কথা সম্প্রতি সর্বসম্মুখে আলোচনাও করেছেন এই বলিউড তারকা।

অন্যদিকে সানিয়া সাগর এখন পর্যন্ত বেশ কয়েকটি কয়েকটি মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ফ্যাশন-নির্ভর চলচ্চিত্র পরিচালনা করেছেন। এনআইএফটি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এছাড়াও লন্ডন ফিল্ম একাডেমিতে পড়াশোনা করেন তিনি। আট বছর আগে দুজনার পরিচয় ও প্রেমের শুরু হয়। সেই প্রেমে বাধা হয়ে ছিল দাঁড়িয়েছিল দূরত্ব। তবে বছরখানেক আগেই সানিয়া লন্ডন থেকে ফিরে আসায় সমস্যার অবসান ঘটে। বর্তমানে সানিয়া একজন প্রোডাকশন অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর