,

মাথায় চুল নেই তাই নায়ক রুবেলকে চিনলেন না সুন্দরবনের কর্মকর্তারা!

news-image

বিনোদন প্রতিবেদক : রুপালী পর্দার রুবেলকে চিনতে পারলো না বনবিভাগের কর্মকর্তারা। মাথায় চুল না থাকায় এ বিপত্তি ঘটেছিলো বলে তাদের ভাষ্য। তবে শেষমেষ এক পর্যটকের ‘রুবেল রুবেল’ চিৎকারে ঘোর কাটে বনবিভাগের। পরে সেই ছবি ফেসবুকে আপ করে সকলকে জানান সুন্দরবনের পর্যটন কেন্দ্র করমজলের কর্তা(ওসি) হাওলাদার আজাদ কবির।

জানতে চাইলে করমজলের কর্তা(ওসি) হাওলাদার আজাদ কবির এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১২টার দিকে সাম্পান নৌকায় ২জন নারীসহ ১২ জনের একটি দলের সাথে রুবেল করমজলে আসেন। মাথায় চুল না থাকায় আমি তাকে প্রথমে চিনতে পারি নি। পরে এক পর্যটক ‘রুবেল রুবেল’ করে চিৎকার করার পর আমি চমকে যাই। কাছে যেয়ে পুরো নাম জানতে চাই তার কাছে। তখন তিনি (রুবেল) নিশ্চিত করেন যে তিনি রুপালী পর্দার অ্যাকশন হিরো রুবেল।

এক প্রশ্নের জবাবে আজাদ কবির জানান, তিনিসহ করমজলে ৮জন বন প্রহরী রয়েছেন। গহীন বনে থাকায় তাদের তেমন টিভি দেখা হয় না। এছাড়া তাদের একজন বাদে বাকী ৭জনের বয়স ৫০এর উপরে । তারা যখন টিভি দেখেছেন তখন রুবেলের মাথায় চুল ছিল। তাই হঠাৎ চুল ছাড়া দেখে চিনতে পারেন নি তারা।

চুল ছাড়া রুবেল যেন বদলে গেছে মন্তব্য আজাদ কবিরের।

প্রায় ১ঘন্টা করমজলে অবস্থান করার পর রুবেল তার দল নিয়ে ফিরে যান বলেও জানান করমজলের ওসি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর