,

মেয়র পদে মনোনয়ন ২৬ জানুয়ারি : কাদের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আগামী ২৬ জানুয়ারি দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিএনসিসিতে মেয়র পদে নতুন করে মনোনয়ন দেয়া হবে। আগের প্রার্থী ফের দলের টিকিট পাবেন কি-না, এটা সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ড ঠিক করবে। আশা করি সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

একই দিন সৈয়দ আশরাফুল ইসলামের আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের আসনেও উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলনের ডাকে মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর মানুষ বিএনপির আন্দোলনে সাড়া দেবে না। মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের আন্দোলনে নামতে বলেছেন। গত ১০ বছর ধরে তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। মির্জা ফখরুলের আন্দোলনে জনগণ সাড়া দেবে, এটা দুঃস্বপ্নের নাম।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যে কোনো মূল্যে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন- দ্রুত সংশোধন হোন। এসব কোনোভাবেই সহ্য করা হবে না।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংশোধনের সুযোগ দিয়ে সেতুমন্ত্রী বলেন, অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। বিআরটিএ কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন, তা হলে অনিয়ম-দুর্নীতি চলতেই থাকবে। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন- আমি তাদের শুধরে নেয়ার অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।

এ সময় বিআরটিএকে জনবান্ধব ও হয়রানিমুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বলেও জানান ওবায়দুল কাদের।

বিআরটিএ নতুনভাবে যাত্রা করুক এমন আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করে অনেক হয়রানি কমিয়েছি। এটা আরও কমিয়ে আনতে হবে। কর্মকর্তারা যদি দালালদের পাত্তা না দেন, তাহলে কমে যাবে। জনবল সংকট ছিল, এটা অনেকটা বাড়ানো হয়েছে। বিআরটিএকে গতিশীল প্রতিষ্ঠান করতে যা প্রয়োজন, তা করবো।

এসময় বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর