,

রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী

news-image

অনেক দিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেসের ভেতরে ও বাইরে। প্রতিবার রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এবার সব জল্পনা থামিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। তাকে কংগ্রেসের তরফ থেকে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের মতো রাজ্যের গুরুদায়িত্ব দেওয়া হল প্রিয়াঙ্কা গান্ধীকে। রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিয়ে বিজেপি’র অন্যতম নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে কংগ্রেস। চলতি বছরের পহেলা ফেব্র‌ুয়ারি থেকেই দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে নিয়ে নেবেন প্রিয়াঙ্কা। পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বে থাকছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর