,

মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেকে যুক্ত করতে হবে—আলমগীর হোসেন

news-image

আল মামুন : ছাত্র ছাত্রীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তাহলেই কেবল দেশের উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আলমগীর হোসেন।বুধবার বিকালে জেলার আশুগঞ্জ শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীর্ক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একটি দেশের মূল ভিত্তিই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে স্কুল কলেজের বিকল্প নাই। শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে এবং নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু পড়াশুনা করলেই হবে না। মানুষের মত মানুষও হতে হবে।

শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফ উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, স্কুলের বিদ্যেৎসাহী সদস্য ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী মহিলা লীগ এর সদস্য আনার কলিসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে স্কুলের এসএসসি পরীর্ক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর