,

মাকে নিয়ে পুলিশের দ্বারস্থ সারা

news-image

বিনোদন ডেস্ক : পৈত্রিক সম্পত্তির মালিকানার দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং। ভারতের দেরাদুনের ক্লিমেন্ট টাউনে ওই সম্পত্তিটি যাতে কোনোভাবেই মাফিয়াদের হাতে না যায় সে বিষয়টি দেখার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন নবাগত অভিনেত্রী সারা আলী খান ও তার মা অমৃতা।

অন্যদিকে ওই একই সম্পত্তির দাবি করেছেন অমৃতার সৎ বোন তাহিরা বিম্বাট। পাশাপাশি সম্পত্তির নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বাংলোর কেয়ারটেকার খুশিরাম। সম্পত্তি সংক্রান্ত এই মামলাটি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে অনুমান করছেন অনেকেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতার বাবা দুটি বিয়ে করেন। কোটি টাকার ওই বাংলোতে অমৃতা সিংয়ের সৎ ভাই মধুসূদন থাকতেন। তার বাবার প্রথম ঘরের স্ত্রী রুকসানা সুলতানার সন্তান হলেন অমৃতা। পরবর্তীকালে রুকসানার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর অমৃতার বাবা দ্বিতীয়বার আশা বিম্বাটকে বিয়ে করেন। তাদের সন্তান হলেন- মধুসূদন ও তাহিরা।

মধুসূদন সম্প্রতি ক্যান্সারের মারা যান। মধুসূদনের মৃত্যুর পরই ওই সম্পত্তির দাবি করে মামলা করেছেন অমৃতা ও তাহিরা। ভাইয়ের মৃত্যুর পর তার শেষকৃত্যের জন্য দেরাদুনে গিয়েছিলেন দুই বোন। তবে তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।

মধুসূদন বিম্বাটের এক বন্ধু জানান, মধুসূদন বাবু চেয়েছিলেন ওই বাংলোটিতে যেন অনাথাশ্রম করা হয়। আপাতত এই মামলাটি কোনো দিকে গড়ায় এখন সেটাই দেখার বিষয়। পুলিশ সূত্রে জানা গেছে, চার একর জমির ওপর ওই বাংলোটি ১৯৬৯ সালে কিনেছিলেন অমৃতার বাবা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর