,

ফ্রেব্রুয়ারি মাসের যেকোনো সময় ইজতেমা, অংশ নিচ্ছেন না মাওলানা সাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ফ্রেব্রুয়ারি মাসের যেকোনো সময় ইজতেমা হবে। তবে এবারের ইজতেমায় ভারতের মাওলানা সাদ অংশ নেবেন না।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দুপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটা হবে। দুইপক্ষই একত্রে ইজতেমা করবে, একসঙ্গে ইজতেমা করবে।’

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘টঙ্গীতে ইজতেমা হবে। সেটা দুই গ্রুপে হবে না, একগ্রুপে হবে। সবাই মিলে একটাতে হবে। দুইগ্রুপের দুজন নেতাকে আমরা দায়িত্ব দিয়েছি। একগ্রুপে মাওলানা ওয়াসিব, আরেক গ্রুপে মাওলানা জুবাইর সাহেব।’

মাওলানা সাদের পক্ষে-বিপক্ষে তাবলীগের দুটি গ্রুপ তৈরি হয়েছে। ইসলাম ধর্মীয় কিছু বিষয়ে বিতর্কিত ফতোয়ার পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে তাকে নিয়ে সংগঠনটিতে অস্থিরতা চলছিল। টঙ্গীর ইজতেমা ময়দানে এ নিয়ে গত ডিসেম্বরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এর পর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর